বাবা আর নেতা - আজকাল এদেরই বাজার চারিদিকে | কারণ ধর্ম ও রাজনীতি - এই দুটোই এখন এই দেশের সবচেয়ে লাভজনক ব্যবসা | কোনো investment লাগবে না , কোনো educational qualification চাই না , শুধু লোককে টুপি পরানোর কায়দা জানলেই হবে | তবে ওটাও খুব একটা কঠিন কাজ নয় , জনগণ বেকুব হবার জন্য সদা-প্রস্তুত , আপনাকে শুধু স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথাগুলো confidently বলতে হবে | আসলে অধিকাংশ মানুষের স্বাধীনভাবে চিন্তাভাবনা করার ক্ষমতাই নেই | অন্যে যা বোঝায় তারা সেটাই বোঝে এবং মনেপ্রাণে বিশ্বাস করে | এজন্যই এদের বুদ্ধু বানানো এত সোজা | এই প্রসঙ্গে Oscar Wilde একবার বলেছিলেন - "Most people are other people. Their thoughts are someone else's opinions, their lives a mimicry, their passions a quotation." [ অর্থাৎ অধিকাংশ মানুষই প্রকৃতপক্ষে অন্য মানুষের ছায়ায় রচিত - নকল , নিজস্বতাহীন | তাদের চিন্তাভাবনা অন্যের মতামতের প্রতিলিপি মাত্র , তাদের জীবন অন্যের জীবনের অন্ধ অনুকরণ এবং তাদের আবেগ আসলে অন্যের বক্তব্যের প্রতিফলন মাত্র | ] এই সদ্য জেলে যাওয়া জালি ধর্মগুরুর কথাই ধরুন | ভক্তরা ...