Skip to main content

Posts

Showing posts with the label শব্দ নিয়ে খেলা

পাতি

গত রোববার হাঁসের মাংস খেলাম - ' পাতি ' হাঁসের  |   এ জিনিস দুরের এক গ্রাম থেকে আনানো , শহরের বাজারে এসব তথাকথিত ' পাতি ' জিনিস আতি ' পাতি ' করে খুঁজলেও পাওয়া যায় না  | শেষ পাতে এক টুকরো ' পাতি ' লেবু নুন মাখিয়ে খেলাম , হজমের জন্য  |   খাওয়াশেষে দু ' পিস শসা আর তিন পিস নাশ ' পাতি ' র বিনাশ করলাম  |  " খালি পেটে জল , ভরা পেটে ফল" - অতি পুরনো এক বাংলা প্রবাদ  | রোববার দিনটা খাওয়াদাওয়ার পর আমি এই দেহখানা বিছানায় পাতি   |   তারপর ঘুমের সাথে বন্ধুত্ব পাতি   |   এই ঘুমের স্থায়িত্ব দুপুরের খাওয়ার সাথে সমানু ' পাতি ' ক - যতক্ষণ না পেটের ভিতরের সব জিনিস হজম হচ্ছে ততক্ষণ আমার নাক ডাকানো চলতে থাকে  |   একেবারে ' পাতি ' হিসাব !! রোববার দুপুরের ঘুমাতে যাওয়ার আগে কোনদিনই আমি মোবাইলে অ্যালার্ম ফিট করি না , কারণ একটি স্বতঃস্ফূর্ত জিনিসকে যন্ত্র ' পাতি ' দিয়ে নিয়ন্ত্রিত করার পক্ষ ' পাতি ' আমি নই  | এই দিবানিদ্রার মাঝে কোনোরকম ঔত ' পাতি ' ক জিনিস আমার মোটেও পছন্দ নয়  |   তবু কোনো কোনোদিন জানলার ব...

"পানাসক্ত পান্নালালবাবু"

By pun -আসক্ত লেখক ........................................................................................... জা পানে গিয়ে পান- না- লাল বাবু পানের খোঁজ করছেন হন্যে হয়ে  |   না-লাল পান ই তাঁর চাই -- একদম ফুটফুটে সবুজ রঙের , নরম বাংলা পাতা  |   পানা সক্ত তিনি , কিন্তু শক্ত পান মোটেও পছন্দ না তাঁর  |   ছাপ- পান -নো দিন এখানে এসেছেন , আপাত ভাবে ভালোই আছেন , দিব্বি কাজ করছেন-খাচ্ছেন-ঘুমাচ্ছেন , কিন্তু ওই একটি জিনিসের অভাবে জীবনটা যেন পান -সে হয়ে যাচ্ছে  |   ভালো করে খুঁজলে এ দেশে বোধহয় পশ্চিমবাংলার প্রায় সব জিনিসই পাওয়া যায় - পান তুয়া , কাকাতুয়া , পান কৌড়ি , পানা পুকুর , ক চুরি পানা , পানি ফল , হা পানি র ওষুধ , পান -উ ডিভিডি , জা পানি তেল এমনকি আম- পান্না র সরবত পর্যন্ত , কিন্তু ওই এক পানে র বড় অভাব এখানে  |   এদেশে কিছুতেই পান খুঁজে পান না পান - না -লাল বাবু , ফলে যেন তড় পান !! নিজের বাড়িতে থাকলে রোজ সকালবেলায় উঠে পান তির মধ্যে শুকনো লঙ্কা পোড়া , কাঁচা পেয়াঁজ , আলু-মাখা দিয়ে এক গাদা পান তা ভাত মেরে দেন পান্নালাল বাবু...

Pun সংকলন (বিবিধ)

  নিয়মিত ফেসবুকে আমি নানা রকম Pun পোস্ট করে থাকি | শব্দ নিয়ে খেলা করা আমার অতি পছন্দের অভ্যাস | ছোটবেলা থেকেই আমি লেখক শিব্রাম চক্রবর্তীর অন্ধ ভক্ত | তাঁর লেখা পড়ে পরেই এরকম Pun-আসক্ত হয়ে পড়েছি !! এখানে নানা সময়ে আমার লেখা pun-এর কয়েকটা দিলাম - || পর্ব ১ : আমচরিত   || © অর্ঘ্য দাস @ টুকটাক লেখালেখি , ২৭-০৪-২০১৬   ১) "সাধের আমগাছটি সেই মহিলার অত্যন্ত প্রিয়. যেন নয়নের মণি"- ইংরাজি অনুবাদ করো উত্তর: 'Her- মণি-আম ' গাছ ২) "মানুষটি যায়" - ইংরাজি অনুবাদ কর উত্তর : The MANGOES ৩) Thor- এর ভাই Loki যে জাতের আম খেতে ভালবাসেন - আম Loki ৪) আম রাখবার পাত্র - আমদানি (যেমন ফুল রাখবার পাত্র হল ফুলদানি) ৫) আম খাওয়ার ইচ্ছা/আশা - আমাশা ৬) যারা আম খায় - আমজনতা || পর্ব ২ : ভোজনরসিক বাঙালী || © অর্ঘ্য দাস @ টুকটাক লেখালেখি , দুর্গানগর , ২৬-০৪-২০১৬   ১) অনেকগুলো barbie doll সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে রাখা আছে | এদেরকে একসাথে কী বলা যায় ? উত্তর : barbecue < Barbie queue ২) যিনি একগাদা (রাশি রাশি) চিকেন / মাটন ' চাপ ' অবলীলায় খেয়ে ...