সরকার গরুদান করিয়া জুতা মারিয়াছেন | প্রথমে সীমান্তে সার্জিকাল স্ট্রাইক করিয়া জনগনকে আবেগে ভাসাইয়াছেন | সেই সময় জনগণ খুশিতে গদগদ হইয়াছিল | অতঃপর সরকার বাহাদুর অর্থনীতিতে সার্জিকাল স্ট্রাইক করিয়াছেন | এই ক্ষেত্রে ঔষধেই কার্য সমাধা হইবার সম্ভাবনা ছিল , কিন্তু ডাক্তার বিনা নোটিশে রুগীকে অপারেশন টেবিলে সার্জারির জন্য পাঠাইয়াছেন | এখন রুগীর প্রাণ বাঁচানোই দুষ্কর হইয়া উঠিয়াছে | জনগণ প্রথমে বিপুল সমর্থন করিয়াছিলেন | ভারতীয় সেনা সীমান্তে প্রত্যহ চব্বিশ ঘন্টা দাঁড়াইয়া প্রহরা দেন , সুত রাং ব্যাঙ্ক-এটিএম-পোস্টাপিসে চার-পাঁচ ঘন্টা তাহারা স্বচ্ছন্দ্যে দাঁড়াইতে পারিবেন বলিয়া ভাবিয়াছিলেন | সঙ্গে ছিল নবভারত নির্মাণের স্বপ্ন | উপরন্তু বিভিন্ন ধনী লোকের বসতবাড়িতে ইডি-র হানাদারিতে তাঁহারা যাহার-পর-নাই আনন্দ পাইয়াছিলেন | কিন্তু জগতে কোনো কিছুই চিরস্থায়ী নহে | ধীরে ধীরে দেশপ্রেমের রোমান্স ঝাপসা হইয়া কঠিন বাস্তব স্পষ্টতর হইয়া উঠিতেছে | নিত্যদিনের নগদ-ঘটিত সম...