সেদিন সন্ধ্যা বেলায় পাড়ায় (দুর্গানগরে) ঘুরছি , হঠাৎ একটা ফাস্ট ফুডের দোকানের সাইনবোর্ডে চোখ পড়ে গেল | মাইনাস পাওয়ারের চশমা আমার , তার উপর আবার খানিক দূর থেকেই পড়ছিলাম , খুব স্পষ্ট করে সব লেখাগুলো পড়তে না পারলেও নজর আটকে গেল একটা আইটেমে - ' গোবি চাউমিন ' | খানিক অবাক হয়ে ভাবলাম যে জিনিসটা কি হতে পারে | শেষে ভাবলাম ' গোবি পরাঠা ' থাকলে ' গোবি চাউমিন ' হতেই বা দোষ কি !! সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে আজই খেতে হবে এই ফুলকপি-চাউমিন জিনিসটা | দোকানের কাছে এগুতেই খেয়াল করলাম কথাটা ' গোবি ' নয় , ' গেবি ' .... মানে প্রথমে ' গোবি ' লিখেও পরে একটু সাদা রং দিয়ে আ-কারটা মুছে দেবার চেষ্টা করা হয়েছে | ' গেবি ' চাউমিন !!! আরিব্বাপ , কি জিনিস সেটা !!! ব্যাপারটা যে আসলে ' গ্রেভি চাউমিন ' সেটা বুঝতে সত্যি আমার দশ সেকেন্ড সময় লেগেছিল ! ______________________________________________ © অর্ঘ্য দাস @ টুকটাক লেখালেখি, দুর্গানগর, ১২-০৫-২০১৬